রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন
সিরাজগঞ্জে সিটি কেয়ার হসপিটালে সুধীজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত
ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র,অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

বেলকুচিতে শুল্কমুক্ত সুবিধায় আনা ৭৫ কার্টন সুতা জব্দ

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শুল্কমুক্ত সুবিধায় আনা ৭৫ কার্টন এসটি গোল্ড নামের সুতা জব্দ করেছে পুলিশ। যা তদন্ত সাপেক্ষে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ফৌজদারী আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সূবর্ণসাড়া এলাকা থেকে এই সুতা জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, বিভিন্ন রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করে বিদেশে রপ্তানির পরিবর্তে অবৈধভাবে কয়েকটি চক্র দীর্ঘদিন যাবত বেলকুচিতে এই সুতাগুলো অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে ও তাঁতশিল্প ক্ষতির সম্মুখীন হচ্ছে।


বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বেলকুচি একটি তাঁতশিল্প এলাকা। আমরা এক গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সুতার একটি কাভার্ডভ্যান সূবর্ণসাড়ায় প্রবেশ করেছে। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৭৫ কার্টন সুতা জব্দ তালিকায় লিপিবদ্ধ করা হয়। প্রত্যেক কার্টনে ৪৫ থেকে ৪৮ কেজি সুতা রয়েছে।


তিনি আরও জানান, এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে জিজ্ঞাসা করা হলে তিনি এই সুতার কোনো মালিকের নাম বলতে পারেননি। তবে তিনি চট্টগ্রাম থেকে এই সুতাগুলো বেলকুচিতে ভাড়ায় এনেছিলেন বলে উল্লেখ করেন। বর্তমানে সুতা ও কাভার্ডভ্যানটি থানায় রয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১