শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হবিগঞ্জের বাহুবল সার্কেলের এএসপি জহিরুল ইসলাম এর বদলির আদেশ
বগুড়ায় মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ: সিরাজগঞ্জে লিখিত পরীক্ষায় অংশ নিল প্রায় ৫০০ পরীক্ষার্থী
রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ
‎বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জালানি তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়
সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসি রাকিবুল হাসান
কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত !
জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জালানি তেল বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও মো: মামুন খান

বেলকুচির চরাঞ্চল দৌলতপুর ইউনিয়নে মালচিং পদ্ধতিতে টমেটো চাষে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত 


আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ ২০২৪-২০২৫ খ্রিঃ অর্থবছরে বাংলাদেশ চরএলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার  চরাঞ্চল দৌলতপুর  ইউনিয়নের আজুগড়া ব্লকের সোলাকুড়াতে  মালচিং পদ্ধতিতে টমেটো চাষে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

সিরাজগঞ্জ বেলকুচি  উপজেলা কৃষি অফিসের আয়োজনে, বুধবার (১জানুয়ারি-২০২৫ খ্রিঃ)  সকাল ১১ টার দিকে দৌলতপুর  ইউনিয়নের সোলাকুড়া গ্রামের  কৃষক মজনু মোল্লা’র  মাঠে মাঠ দিবস এবং কৃষক মনিরুল ইসলাম এর জমিতে প্রদর্শনী করা হয় ।  মালচিং পদ্ধতিতে টমেটো চাষে অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যাণ) কৃষিবিদ মোঃ এনামুল হক, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর।

এসময়ে  অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার তিনি তার বক্তব্যে বলেন,  বর্তমান সময়ে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ খুবই  জনপ্রিয় হয়ে উঠেছে এ পদ্ধতিতে টমেটো চাষে অধিক ফলন আসে।মালচিং পদ্ধতিতে টমেটো চাষে জমিতে তেমন আগাছা জন্মাাতে পারে না। জমির ঊর্বরশক্তি বৃদ্ধি পায়। সেচের অতিরিক্ত পানিতে বিনষ্ট হয় না। অনেক ফলন বেশি হয়। উৎপাদন খরচ কম লাগে। জমিতে বাড়ির আঙ্গিনায় আগাম জাতের টমেটো চাষ করে কৃষক-কৃষাণীরা বা চাষীরা লাভবান হচ্ছে। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করার জন্য কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগীতা দেওয়া হয়। 

উক্ত কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানে দায়িত্বে ও  পরিচালনা করেন, কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার মোঃ শাহাবুদ্দিন, কামরুল ইসলাম ও আয়েশা সিদ্দিকা। 

এ সময় মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি অফিসের অন্যান্য উপসহকারী, ৬০ জনকৃষক-কৃষাণী সহ স্থানীয় গন্যমান্যদের অনেকে উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১