শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির হতে চুরি হওয়া মূর্তি-স্বর্ণসহ যুবক গ্রেফতার 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার পৌরএলাকার দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির হতে হওয়া ৩টি পিতলের মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধার করেছে বেলকুচি থানা  পুলিশ। এবং চুরির করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত হামিদুল ইসলাম ওরফে আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু সেখের ছেলে।

জাকারিয়া হোসেন জানান, শুক্রবার রাতে উপজেলার বোলগাঁতী গ্রামে অভিযান চালিয়ে মূর্তি ও স্বর্ণালংকারসহ আরিফকে গ্রেফতার করা হয়। তিনি মন্দিরে চুরির পর তার শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এর আগে ২৭ জানুয়ারি রাতের কোনো এক সময় বেলকুচি পৌরসভার দেলুয়া শ্রী শ্রী রাম কৃষ্ণ সেবাশ্রম মন্দিরে ওই চুরির  ঘটনা ঘটে। পরে মন্দির কমিটি পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। এদিকে চুরি হয়ে যাওয়া তিনটি পিতলের মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধার হওয়ায় থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মন্দির কমিটির স্বপন কুমার পোদ্দার। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০