সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণ করে ছাত্র জনতা হত্যা দু’টি মামলার পলাতক আসামি গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জঃ

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণ করে ছাত্র জনতা হত্যা দু’টি মামলার পলাতক আসামি ও সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরী’র সহচর শুভ তালুকদার চানু (৩৩) গ্রেফতার করেছে গ্রেফতার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২।

মোহাম্মদ কামরুজ্জামান, অধিনায়ক, র‌্যাব-১২, দিকনির্দেশনায় গত ০৯ নভেম্বর রাত ৮.২০ ঘটিকায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি ও সিপিএসসি, বগুড়া এর একটি চৌকস অভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন কানজগাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি শুভ তালুকদার চানুকে (৩০) গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি শুভ তালুকদার চানু (৩৩), সিরাজগঞ্জ সদর থানার পৌর এলাকা সাহেদনগরের মৃত ইসলাম তালুকদার ছেলে।

গত ০৪ আগস্ট সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার ছাত্র জনতা বাজার স্টেশন হতে বড়পুলের দিকে যাওয়ার পথে এস. এস. রোডে গালিনি ফার্নিচারের দোকানের সামনে সোহানুর রহমান রঞ্জু খাঁনকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে মৃত্যু নিশ্চিত হলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে উল্লাস করতে করে।

পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে নর্থ বেঙ্গল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে।

ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরও জানায় যে, বর্ণিত মামলার প্রেক্ষিতে গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। গ্রেফতারকৃত আসামির এর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ০২টি হত্যা মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১