রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন
সিরাজগঞ্জে সিটি কেয়ার হসপিটালে সুধীজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত
ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র,অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

ভয়মুক্ত এক সম্প্রীতিময় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি : প্রধান উপদেষ্টা

ঢাকা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ ভয়মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন, যেখানে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। 

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি। আমরা সবাই একমত যে আমাদের মধ্যে সম্প্রীতি আছে। আমি সম্প্রীতির সঙ্গে একটি জিনিস যোগ করতে চাই- তা হলো ভয়। সম্প্রীতির পাশাপাশি আমাদের মনে ভয়ও  রয়েছে।’

‘আমরা ভয়ে ভীত নাগরিক নই’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নির্ভীক নাগরিক। এমন পরিবেশ তৈরি করা হবে, যাতে মানুষের মধ্যে কোনো ভয় না থাকে।’

বাংলাদেশের পুনর্জন্ম সম্পর্কে তিনি এমন একটি বাংলাদেশ গড়ার ওপর জোর দেন, যেখানে একজন নাগরিক অন্য নাগরিককে ভয় পাবেন না। 

ড. ইউনূস সকল নাগরিককে কাঠামোগত পরিবর্তন না করে, ক্রোধ ও ভয় থেকে মুক্ত হয়ে একটি সহনশীল বাংলাদেশ গড়ে তোলার পরামর্শ দেন, যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বা এমন কোনো ঘটনা ঘটলেও তা সমাধান করা যাবে। 

তিনি বলেন, ‘আমরা যদি এমন একটি দেশ গড়ে তুলতে পারি, তাহলে এটি একটি সফল দেশ হবে। আমরা এর জন্য অপেক্ষা করছি। আল্লাহ আমাদেরকে এমন একটি স্বপ্ন দেখার এবং তাতে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছেন। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং এটা সম্ভব।’       

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে, কিন্তু কোনো ঘটনা ঘটলে জনগণকে তা ক্ষুব্ধ করে তুলতে পারে। এটি প্রশমিত করা উচিত। আমাদেরকে অবশ্যই ক্ষোভ প্রশমিত করতে হবে, যাতে এটি আবার অন্য ঘটনার কারণ না ঘটায়।

ড. ইউনূস বলেন, দেশের জনগণ একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করেছে, কিন্তু তারা নিষ্ক্রিয় হয়ে বসে নেই বরং তারা দেশ-বিদেশে উস্কানি দিচ্ছে। ক্ষমতাচ্যুত গোষ্ঠী এমনভাবে প্ররোচনা দিচ্ছে, যেটাকে আপাতদৃষ্টিতে কোনো উসকানি বলে মনে হয় না- একথা উল্লেখ করে তিনি এসব উসকানিতে সাড়া না দিতে সকলের প্রতি অনুরোধ জানান। 

দেশের বাহিরের কারণেও উসকানি তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ যাতে এর শিকার না হয়, তাই তাদের কীভাবে উসকানি মোকাবেলা করতে হয় কা শিখতে হবে। উসকানির কারণে বাংলাদেশ বারবার আঘাত প্রাপ্ত হচ্ছে- ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয় পর্যায়ে। এটি মোকাবেলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১