শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় আটক-২

Download Photocard

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জামায়াত নেতা ও শিক্ষক জিল্লুর রহমান কে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় এজাহারভুক্ত ১০ জন সহ অজ্ঞাত আরও ৫০ জন কে আসামি করা হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামি সহ দুজন কে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপকভাবে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২২ মে ২০২৬) রাতে ভাঙ্গুড়া থানা পুলিশ উপজেলার দাশমরিচ এলাকায় অভিযান চালিয়ে দুইজন কে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন।

আটককৃতরা হলেন উপজেলা খানমরিচ ইউনিয়নের দাশমরিচ গ্রামের আয়নাল ও তার ছেলে হাফিজুর রহমান।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আহত জিল্লুর রহমান (৫০) খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২১ মে রাত ৮ টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে সকালে স্থানীয় কয়েক জনের সঙ্গে জিল্লুর রহমান এর বাকবিতণ্ডা হয়। সেই বিরোধের জের ধরে রাতে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খানমরিচ ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আবুল কালাম আজাদ জানান, হামলাকারীরা প্রথমে জিল্লুর রহমানের বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মাকে মারধর করে। পরে তাকে খুঁজতে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির একপর্যায়ে রাস্তায় একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই পাবনা-৩ আসনের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) সংসদ সদস্য মাওলানা আলী আছগার দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাঙ্গুড়া থানা চত্বরে বিক্ষোভ করেন। এ সময় তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, আমার দলীয় নেতা কে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ঘটনার পরপরই ভাঙ্গুড়া থানা পুলিশ অভিযান শুরু করেছে। ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০