শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

Download Photocard

পাবনা প্রতিনিধি: পাবনার সংসদীয় আসন-৭০ (পাবনা-৩) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আলী আছগার (দাঁড়িপাল্লা) ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ভাঙ্গুড়া স্মৃতিসৌধ চত্বরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মো: রায়হান আলী।

মতবিনিময় সভায় মাওলানা আলী আছগার বলেন,
“দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ অবহেলিত ও বঞ্চিত। ক্ষমতার রাজনীতি নয়, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। আমি নির্বাচিত হলে সংসদকে ব্যক্তিস্বার্থের নয়, জনস্বার্থের কেন্দ্রে পরিণত করবো। দেশে ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতা না থাকায় সাধারণ মানুষ আজ দিশেহারা। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, নৈতিক রাজনীতি ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করবে।”

সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যদি জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, তাহলে ইসলামী আন্দোলনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। জনগণই আমাদের শক্তি, জনগণের রায়ই চূড়ান্ত। আমি নির্বাচিত হলে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরবাসীর ন্যায্য অধিকার আদায়ে কাজ করবো।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, গণমাধ্যম সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিলে অন্যায় টিকে থাকতে পারে না। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য।

এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ মইনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি মোঃ গোলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের (চাটমোহর-ভাঙ্গুড়া) প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন, দপ্তর সম্পাদক ও দৈনিক এ যুগের দ্বীপের প্রতিনিধি মোঃ সৈকত আহমেদ, ক্রীড়া সম্পাদক ও পাবনা প্রতিদিনের প্রতিনিধি খালিদ হোসেন হৃদয় এবং সদস্য ও দৈনিক ঘোষণার প্রতিনিধি ওমর ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: মজিবর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: আবু হুরায়রা হৃদয়, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক প্রমুখ।

ছবি: ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পাবনা-৩ আসনের জামায়াত প্রার্থী মাওলানা আলী আছগার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০