শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

ভাঙ্গুড়ার আখিরুজ্জামান মাসুম কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

ফটোকার্ড

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার, সম্প্রতি ঘোষিত পাবনা জেলা কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। তার এই পদে নির্বাচিত হওয়ায় ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদর ইউনিয়ন নৌবাড়িয়া গ্রামের পিতা মৃত সাবদার আলী সরদার এর কনিষ্ঠ সন্তান মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার দীর্ঘদিন ধরে পাবনার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের যোগ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একজন দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বিশেষ করে কৃষক দলের মাঠ ময়দানে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি বাস্তবায়ন এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে তার ভূমিকা নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন হিসেবেই কেন্দ্রীয় কমিটি তাকে পাবনা জেলা পর্যায়ের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার নেতৃত্বে পাবনা জেলা কৃষক দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এদিকে, আখিরুজ্জামান মাসুম সরদার কে পাবনা জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল-এর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান সরদার বলেন, আখিরুজ্জামান মাসুম সরদার সবসময় মাঠপর্যায়ে নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার মাধ্যমে তার কর্মপরিধি আরও বৃদ্ধি পেল এবং তিনি আগের চেয়ে আরও সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার বলেন, দলের প্রতি আস্থা রেখে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। তিনি দল কে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ প্রর্যায়ে আরো দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার কে পাবনা জেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক এর এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সম্পাদককের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০