শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

ভাঙ্গুড়া বেইলি ব্রিজে মাংসের দোকানের ব্যবসায়ীকে মোবাইল কোর্টে অর্থদন্ড

ফটোকার্ড

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় শরৎনগর বাজারের বেইলি ব্রিজের মাংসের দোকানে অসুস্থ পশু জবাই এর চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে চালিয়ে ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণে মোবাইল কোর্টে।
২৬ এপ্রিল রবিবার রাত ৮ ঘটিকায় ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শরৎনগর বাজারের বেইলি ব্রিজের মাংসের দোকানে অসুস্থ পশু জবাই এর চেষ্টায় কারণে ভাঙ্গুড়া উপজেলার সরকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে আদালত বসিয়ে এই রায় ঘোষণা করেন।
অভিযুক্ত মাংস ব্যবসায়ী মোঃ বাচ্চু মোল্লা (৫৮) হারোপড়া গ্রামের পিতা মৃত ইয়াসিন আলী মোল্লার ছেলে।

আজ রবিবার ২৬ এপ্রিল রাতে গোপন খবর ভিত্তিতে বেইলি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অসুস্থ পশু পাওয়া যায়।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান এর ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত মোঃ বাচ্চু মোল্লা কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন,২০১১ এর ৪ ও ৮ ধারা ভঙ্গে ২৪ ধারায় ১০,০০০/- ( দশ হাজার) টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ শারমিন আক্তার ও স্যানেটারি ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম।

এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ঘটনার বিষয়ে উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, অসুস্থ পশু জবাই এর চেষ্টার অভিযোগে অভিযুক্ত কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন,২০১১ এর ৪ ও ৮ ধারা ভঙ্গে ২৪ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড আদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।

ছবি ক্যাপশনঃ মাংস বিক্রির দোকানে ভ্রাম্যমাণে মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০