শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মন্ডতোষ গ্রামে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার দায়ে ৩১ মার্চ মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। তিনি জানান, সরকারি সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে সড়কের স্থায়িত্ব নষ্ট হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়, যা সম্পূর্ণ বেআইনি।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মো: শাহাদৎ হোসেন (৬০), পিতা- মৃত তমিজ উদ্দীন, সাং- মন্ডতোষ, ভাঙ্গুড়া, পাবনা কে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মো: সোয়াদ হোসেন (২৫), পিতা- মো: শাহাদৎ হোসেন, সাং- মন্ডতোষ, ভাঙ্গুড়া, পাবনা এবং মো: আলিফ হোসেন (২১), পিতা- মো: ইউছুব আলী, সাং- দাদাপুর, ঈশ্বরদী, পাবনা কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে ভেকু দিয়ে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ ও সড়ক রক্ষায় নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০