শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

ভেড়ামারায় নাতনিকে ধর্ষণের অভিযোগে নানাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ 

Download Photocard

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩ বছ‌রের নাতনিকে ধর্ষণের অভিযোগে শাহাবুল ইসলাম‌ ৪৭) নামের সৎ নানাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

মঙ্গলবার (২৬ মে ২০২৬) বেলা ১১টার দিকে ভেড়ামারার নওদাপাড়ায় এ ঘটনা ঘটে। আটককৃত শাহাবুল ইসলাম দৌলতপুর উপ‌জেলার জয়রামপুর গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি ভুক্তভোগী মে‌য়ে‌টির নানী‌র ২য় স্বামী।

জানা গে‌ছে, সোমবার (২৫ মে) ভুক্তভোগী কিশোরী তার নানীর কাছে বেড়াতে যায়। মঙ্গলবার (২৬ মে) সকালে ঘরে কেউ না থাকার সুযোগে সৎ নানা শাহাবুল ইসলাম তাকে ধর্ষণ করেন। কি‌শোরী মে‌য়ে‌টির চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে শাহাবুল‌কে গণপিটুনি দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনা জানার পর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এম‌পি) ফরিদা ইয়াসমিন ভুক্ত‌ভোগী প‌রিবা‌রের সা‌থে দেখা ক‌রে‌ছেন।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সা‌র্কেল) দেলোয়ার হোসেন জানান, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে চিকিৎসা শেষে থানা হাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী মে‌য়ে‌টি‌কে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়ে‌ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০