শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বগুড়ায় মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ: সিরাজগঞ্জে লিখিত পরীক্ষায় অংশ নিল প্রায় ৫০০ পরীক্ষার্থী
রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ
‎বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জালানি তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়
সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসি রাকিবুল হাসান
কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত !
জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জালানি তেল বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও মো: মামুন খান
সলঙ্গায় ফরিদ মেম্বার গং কর্তৃক ব্যবসায়ীকে আটক রেখে ছিনতাই ও চাঁদাদাবি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আলম হোসেন (৪০), সে নগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার হাসান শেখের ছেলে ও নাসির হোসেন (৫৪) সে একই থানার ধরমপুর এলাকার আবুল হোসেনের ছেলে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, আলম হোসেন তার বাড়িতে মাদক মওজুদ রেখে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,১৭০ টাকা-সহ তাকে দুইজনকে গ্রেফতার করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম খলিল ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রেখেছিলে। এর আগে তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১