শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মহাদেবপুরে সড়ক পাকাকরণের দাবীতে বিক্ষোভ প্রদর্শন,অবস্থান কর্মসূচি পালন,স্মারকলিপি প্রদান

Download Photocard

এস এ উজ্জল,নওগাঁ ( মহাদেবপুর) প্রতিনিধিঃ মহাদেবপুরে সড়ক পাকাকরণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এলাকাবাসীর বিক্ষোভ প্রদর্শন, অবস্থান কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদান।

জানা গেছে, ৬ এপ্রিল রবিবার বেলা ১১ টার সময় আত্রাই নদীর পশ্চিম বাঁধ রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মহিষবাথান হাট পর্যন্ত সড়ক পাকাকরণের দাবীতে এলাকার ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন, অবস্থান কর্মসূচি এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

ওই সময় উল্লেখিত দাবীতে বিলমোহাম্মদপুর, মধুবন, হরিরামনগর, রামচন্দ্রপুর, গাংনাপাড়া, মহিষবাথান সরদারপাড়া, খাজুর, দেবীপুর নিচপাড়াসহ ভুক্তভোগী এলাকার সহশ্রাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, খাজুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম, রাজশাহী বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, আহসান হাবিব প্রমুখ। বিক্ষোভ প্রদর্শন শেষে ভুক্তভোগী একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় উল্লেখিত গ্রামগুলিতে আওয়ামীলীগের সন্তোষজনক ভোটার না থাকায় বিগত ১৭ বছর ধরে তৎকালীন এমপিরা তাল বাহনা করে কালক্ষেপণ করেছেন।

এলাকার অতীব পুরাতন এবং ঐতিহ্যবাহী হাট মহিষবাথান হওয়ার পরেও রাস্তাটি পাকাকরণের অভাবে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে বলেও এলাকার ভুক্তভোগীরা দাবী করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০