শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল

Download Photocard

মোঃ হারুন অর রশিদ খান হাসান :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২২ জুলাই) বাদ মাগরিব সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনের হলরুমে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম ইসলাম রইসি। আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক।

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে ফাতেহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন।
দোয়া মাহফিল অনেক গণমাধ্যমকর্মীরা অংশ নেন।শোক দিবসে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রেসক্লাব ভবনে কালো পতাকা অর্ধনমিত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০