শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মিথ্যা মামলা ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সলংগা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার

Download Photocard

স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলংগা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট এলাকায় জমি দখল নিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের মিথ্যা অভিযোগে সলংগা থানার আমলী আদালতে মামলা দায়ের ও এই সংক্রান্ত দুই একটি স্থানীয় দৈনিক পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সলংগা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার।

আজ বৃস্পতিবার ( ২১ আগষ্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে সলংগা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার দাবী করেন,তাকে জড়িয়ে সলংগা থানার আমলী আদালতে যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট এবং তার বিরুদ্ধে সংঘবদ্ধ একটি সমাজবিরোধী দুষ্কৃতকারীদের গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আব্দুল আলীম সরকার দাবী করেছে, কথিত ঘটনার দিন তারিখ সময়ের কয়েকদিন আগে ও পরে ঢাকায় তার নিজ বাড়িতে ছিলেন।তিনি ফ্যাসিস্ট গণহত্যাকারী নিপীড়নকারী জুলুমমবাজ সরকারে দুঃশাসনে নিজে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতিত নেতাকর্মীদের সাথে পাশে থেকেছেন। ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের পতন হলে ৫ আগষ্টের পর সলংগা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের জানমালের যেন কোন ক্ষয়ক্ষতি না হয়,সেই জন্য দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিনরাত নিরন্তর কাজ করেছেন। পৈত্তিক জমিজমা ছাড়া ও ব্যক্তিগতভাবে তিনি সফল ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে হিংসা হানাহানি, অপরাজনীতি,ও দখল বা চাঁদাবাজির কোন প্রকার অভিযোগ নেই। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলার বাদীর বাবা ছিলেন কুখ্যাত জাফর ডাকাত এবং তার ছেলেরা মাদক সেবক ও মাদক বিক্রেতা। এরা সংঘবদ্ধ চক্র,এদের কাজ হচ্ছে সাধারণ ও নিরীহ মানুষের জমিজমা নিয়ে বিরোধ করা,জোরজুলুম করে জমি দখল করা,অপহরণ করে মুক্তি পণ আদায় করা। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সলংগা থানার সাবেক সাধারণ আবদুল আলীম সরকার তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, ভিত্তিহীন,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার ও এ সংক্রান্ত স্থানীয় পত্রিকা ও নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক সুনাম বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের সুদৃষ্টি ও ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং দলীয় নেতাকর্মীদের সহ এলাকার মানুষ যেন বিভ্রান্ত না হন তার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০