শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সলঙ্গায় মিশু গাড়ির বডি তৈরি করে ভাগ্য বদল আরিফুলের

ফটোকার্ড

মোঃ আখতার হোসেন হিরন :

অটো-ভ্যান,মিশু গাড়ির বডি তৈরির কারখানা করে ভাগ্য বদলিয়েছেন আরিফুল ইসলাম (৩৫) নামের যুবক।

সিরাজগঞ্জের সলঙ্গায় চড়িয়া উজির পশ্চিম পাড়ায় হাটিকুমরুল টু সলঙ্গার আঞ্চলিক সড়কের পাশে গড়ে উঠেছে এই কারখানাটি। শুধু তাই নয়,ওই কারখানায় তিনজন শ্রমিক কাজ করে তাদের সংসারে ফিরিয়েছেন স্বচ্ছলতা।

সফল উদ্যোক্তা আরিফুল ইসলাম বলেন,ছোটবেলা থেকেই সবসময় ভাবতাম পড়াশোনা করে অন্য কারও দারস্থ না হয়ে চাকুরির পিছে না ছুটে নিজে কিছু একটা করব। যেখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু অর্থনৈতিক সংকটের কারনে পঞ্চম শ্রেনি পর্যন্ত পড়ালেখা করে আর সামনে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি।

তবে আমার সৎ ইচ্ছে ও প্রবল মনোবল থেকেই ২০১৫ সালে ছোট আকারে গড়ে তুলি এই কারখানা। যার শুরুতে পা চালিত ভ্যানের বডি তৈরি করতাম। সময়ের বিবর্তনে এখন ডিজিটাল যুগে সে পা চালিত গাড়ি আর নেই বললেই চলে। এখন অটো-ভ্যান গাড়ি, মিশু গাড়িসহ কয়েক ধরনের গাড়ির বডি তৈরি করি।

আরিফুল এর বাবা আব্দুস ছালাম একজন স্বল্প আয় পরিবারের মানুষ। তাঁর কাছ থেকে অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করেছিলেন এই কারখানা। এরপর আরিফুল ইসলামকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই কারখানার মাধ্যমে নিজের ভাগ্যই শুধু নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন কয়েকজন শ্রমিকের। প্রতি মাসে তার এই কারখানায় তৈরি হচ্ছে ২০/২৫ টি মিশু গাড়ির বডি। তার কারখানায় তৈরি বডির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ায় সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে বডি তৈরি করাতে আসে গ্রাহক।

বর্তমানে তার এই কারখানায় প্রতিদিন ৩/৪ জন পুরুষ শ্রমিক কাজ করে। সরেজমিনে গিয়ে দেখা যায় কেউ গাড়িতে বডি ফিটিং করছে,কেউ গাড়িতে রং তুলি দিয়ে নান্দনিক নকশা তৈরি করে ব্যস্ত সময় পার করছে।

প্রতি মাসে এই কারখানায় তৈরি বডি বিক্রি করে আয় করেন প্রায় লাখ টাকা। আর সেখান থেকে বিদ্যুৎ বিল এবং তিনজন কর্মচারী বিল বাদ দিয়ে তার মাসিক ইনকাম হয় ৩০-৩৫ হাজার টাকা।

কারখানায় কর্মরত শ্রমিক মোতালেব হোসেন জানায়, তিনি এই কারাখানায় দীর্ঘ ৫-৬ বছর থেকে কাজ করছেন। প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা বেতন পান। তা দিয়ে খুব সুন্দর সংসার চলে যায়। এমনকি এই টাকা দিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চালানো হয়। আরেক শ্রমিক সবুজ জানায়, আগে বেকার ছিলাম। আর গত কয়েক বছর থেকে এই কারখানায় কাজ করে যে বেতন পাই তা দিয়ে সংসার চলে। কোন কষ্ট পোহাতে হয় না। আল্লাহ খুব ভালো রেখেছেন। কারখানার মালিক আরিফুল ইসলাম বলেন,কারখানার প্রসার ঘটাতে স্বল্পসুদে ঋণ অথবা সরকারি কোন সহযোগিতা পেলে আরও কয়েকজন শ্রমিককে প্রতিদিন কাজে লাগাতে পারতাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০