মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

শাহজাদপুরের মেধাবী শিক্ষার্থী চাঁদনীর মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণে আর্থিক সহযোগিতা তুলে দিলেন জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম

মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

দরিদ্র রিকশা চালকের মেয়ে মেধাবী শিক্ষার্থী চাঁদনী খাতুনকে আর্থিক সহযোগিতা প্রদান করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।


রবিবার (৯ই ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিজস্ব কক্ষে আর্থিক সহযোগিতার ২০ হাজার টাকার চেক তুলে দেয়া দেন।
এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, চাঁদনীর বাবা মোঃ চাঁদ আলী, মা , সময়ের কন্ঠস্বর শাহজাদপুর উপজেলা প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন, সহ-সভাপতি আব্দুল্লাহ মাহমুদ, কোষাধ্যক্ষ সেলিম তালুকদার মো জাহাঙ্গীর আলমও হিরু খন্দকার প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনীর মেধার ভূয়সি প্রশংসা করে বলেন, সে দারিদ্র্যতার মাঝেও কষ্ট করে লেখাপড়ার মাধ্যমে ফরিদপুর মেডিকেলে চান্স পাওয়ার খবর দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। তার এই সাফল্য সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বর ও দৈনিক সিরাজগঞ্জ সংবাদ পত্রিকায় “শাহজাদপুরে রিকশা চালকের মেয়ের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয় দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী কষ্ট করে মেডিকেলে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেও অর্থাভাবে মেডিকেল কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

সংবাদটি দেখে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে চাঁদনীর লেখাপড়ার সহযোগিতার প্রদানের আগ্রহের কথা সময়ের কন্ঠস্বর শাহজাদপুর উপজেলা প্রতিনিধি রাজিব আহমেদ রাসেলের সাথে যোগাযোগ করে জানায়।

গত ৩রা ফেব্রুয়ারি পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন চাঁদনী খাতুনের বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে ভর্তির টাকা হস্তান্তর করে মেডিকেলে লেখাপড়ার সকল দায়িত্ব বহনের কথা জানায়।

এই বিষয়ে মেধাবী শিক্ষার্থী চাঁদনী খাতুন বলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয় আজ আমাকে যে সন্মান দিয়েছেন তাতে আমি অনেক আনন্দিত ও কৃতজ্ঞ। তার অনুপ্রেরণায় আমার লেখাপড়ার আগ্রহ অনেক বেড়ে গেছে। চিকিৎসক হয়ে আমি দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১