শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গলের আগামী ৫ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল) আসনের সংসদীয় এলাকায় আগামী পাঁচ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম সিদ্দিকী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা শ্রীমঙ্গলের প্রধান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন।

আলোচনায় শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন, পর্যটনবান্ধব অবকাঠামো উন্নয়ন, ময়লার ভাগাড় অপসারণ, গ্রামীণ সড়ক উন্নয়ন, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়ন এবং নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চা বাগানের শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা এবং বেকারত্ব নিরসনে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের দাবিও উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তিনি জানান, সুবিধাবঞ্চিত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে শ্রীমঙ্গলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা বিবেচনায় একটি কার্যকর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কথাও উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের লিখিতভাবে মতামত জমা দেওয়ার আহ্বান জানান।

সভাটি স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০