শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত

ফটোকার্ড

সোহান সেখ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবির আন্দোলনে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানালেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম হাসান তালুকদার মহোদয়।

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ ঘটিকার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে প্রানবন্ত আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ এস এম হাসান তালুকদার শাহজাদপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবির আন্দোলনে সংহতি জানানো শাহজাদপুরের সকল স্কুল-কলেজের শিক্ষার্থী বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সুধীজন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালনকারী সবাইকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বাজেট পাশ হবে।

আগামী দিনে যে কোন প্রয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাশে শাহজাদপুরবাসীকে পাবেন বলে আশা প্রকাশ করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এর আহ্বায়ক, সাংবাদিক মির্জা হুমায়ুন, উপদেষ্টা সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন, উপদেষ্টা মাওলানা মোঃ অধ্যক্ষ আবু জাফর, সদস্য মোঃ আব্দুল মমিন, সাংবাদিক মাসুদ মোশাররফ ও সাংবাদিক কিবরিয়া খান সজল প্রমুখ।

শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এর আহ্বায়ক, সাংবাদিক মির্জা হুমায়ুন জানান, আমরা মনে করি বর্তমান ভিসি মহোদয় একজন সৎ, যোগ্য, এবং দক্ষ মানুষ, উনার যোগদানের পর থেকেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। তাই আশা করছি ওনার কর্মতৎপরতার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় খুব দ্রুতই একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী
কম্পাস প্রতিষ্ঠার (অর্থ)বাজেট পাস হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০