সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

রাঙ্গামাটি নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক, সি‌লেট :

রাঙ্গামাটি নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) এর স্পেশাল অপারেশনে গমনকারী সদস্যগণ কর্তৃক দুর্গম পাহাড়ী এলাকা কুড়ামারা প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

০২ ডিসেম্বর ২০২৫, সোমবার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে চট্টগ্রামের দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখ হতে কুড়ামারা এলাকায় বিশেষ অপারেশন চলাকালীন সময় দেখা যায় যে, অত্র এলাকাটি দুর্গম পাহাড়ী অঞ্চল হওয়ায় এই এলাকার জনসাধারণ সুচিকিৎসা হতে বঞ্চিত।

অত্র অঞ্চলে বিভিন্ন এলাকায় সেনাদল কর্তৃক টহল দেওয়া হলে দেখা যায় যে, এই এলাকায় কোন চিকিৎসা সেবা কেন্দ্র না থাকায় বিভিন্ন সময় এলাকাবাসী অসুস্থ্য হলে তারা উন্নত চিকিৎসা হতে বঞ্চিত হয় এবং চিকিৎসার মান খুবই শোচনীয়। এমন শোচনীয় অবস্থায় দেখতে পেয়ে কুড়ামারা এলাকায় জোন কমান্ডার বিএ-৭৯০০ লে. কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায় সাধারণ এলাকাবাসীর স্বাস্থ্য সেবার মানউন্নয়নের জন্য তাৎক্ষণিকভাবে এই এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকা কুড়ামারা, টং তুলিয়াপাড়া এবং আশেপাশের এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর ও বয়স্ক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্বাস্থ্যসেবা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজলভ্য করা ও তাদের সার্বিক স্বাস্থ্যমান উন্নত করতেই সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগ। নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার বিএ-১০২৬৯৪ ক্যাপ্টেন আশিকুজ্জামান কর্তৃক ৩০ জন পুরুষ, ৮০ জন মহিলা ও ১২ শিশুসহ সবমোট ১২২ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময়, নানিয়ারচর জোনের জোন কমান্ডার উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদানের কর্মসূচি তদারকি করেন। জোন কমান্ডার জানান যে, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সেনাবাহিনীর এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

নিয়মিত সেবা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত প্রদান করেন এবং এমন চিকিৎসা সেবা নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট অনুরোধ করেন। উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১