শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সু-প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ পৌর ১০ নং বাসীর প্রিয়মুখ সানোয়ার হোসেন সানু

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের পরিচিত মুখ সানোয়ার হোসেন সানু বর্তমানে তার সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন। তিনি সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই সঙ্গে তিনি সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী হিসেবেও নিজেকে প্রস্তুত করছেন। স্থানীয়দের মতে, তার উপস্থিতি ও কার্যক্রম ইতোমধ্যে মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।

জানা যায়, সানোয়ার হোসেন সানু দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি লাভ করেছেন।

এছাড়া তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর আস্থাভাজন হিসেবেও পরিচিত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সানোয়ার হোসেন সানু তরুণদের সংগঠিত করা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার নেতৃত্বে বিভিন্ন সময় এলাকায় মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

এলাকার কয়েকজন যুবক বলেন, সানু ভাই সবসময় আমাদের ভালো কাজে উৎসাহ দেন। তিনি পাশে থাকলে আমরা অনেক সাহস পাই।”
একজন প্রবীণ বাসিন্দা জানান, “দুর্যোগ কিংবা সংকটময় সময়ে তাকে সবার আগে এগিয়ে আসতে দেখা যায়। এ কারণে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নিতে হলে ভবিষ্যতে তাকে আরও বিস্তৃত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখতে হবে।

সানোয়ার হোসেন সানু বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, যুবসমাজকে গড়ে তোলা এবং জনসেবাই আমার মূল লক্ষ্য। সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আরও বড় পরিসরে কাজ করতে চাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০