শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহী চারঘাটে নকল ও ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: চারঘাটে নকল ও ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে মঙ্গলবার সকালে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র অনুমোদনবিহীন, নকল ও নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম (গৌরী, চাঁদনী, ডিউ, নূর প্রভৃতি) এবং গুণগত মান সনদবিহীন হেয়ার অয়েল, লিপস্টিক ও নেইল পলিশ বিক্রি-বিতরণ করায় চারঘাট বাজারে অবস্থিত মেসার্স শিমুল প্রসাধনীকে ৬ হাজার টাকা এবং মেসার্স জুয়েল কসমেটিকস এন্ড হাসিনা স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রায় ১০ হাজার টাকা সমমূল্যের নিষিদ্ধ কসমেটিকস পণ্যসমূহ জব্দ করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী মোঃ রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় উপস্থিাত ছিলেন
চারঘাট থানা পুলিশের সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০