শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহী নগরীতে শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্বে করেন, শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।
সমাবেশে বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ বিপ্লব বলেন, শিক্ষার্থীদের শারীরিক চর্চার পাশাপাশি সঙ্গীত শিক্ষার প্রয়োজনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সংগীত সহকারি শিক্ষকের পদ পুনর্বহাল করতে হবে।
তিনি আরও জানান, একটি প্রজ্ঞাপন জারি হওয়ার অপেক্ষায় তারা কিছুদিন পর্যবেক্ষণ করবেন এবং এই সময়ের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি পেশ করা হবে। অধ্যক্ষ বিপ্লব হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রæত এই পদগুলো পুনর্বহাল করা না হয়, তাহলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং প্রয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিহার্য। তারা মনে করেন, শারীরিক শিক্ষা ও সংগীতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর শিক্ষক পদ বাতিল করা হলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি পুনর্বিবেচনা করে অতিসত্বর এই পদগুলো পুনর্বহাল করবে বলে আশা প্রকাশ করেন তারা ।
উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংশোধিত প্রজ্ঞাপনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষকের পদ বাদ দেওয়া হয়, যার প্রতিবাদে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০