রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন
সিরাজগঞ্জে সিটি কেয়ার হসপিটালে সুধীজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত
ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র,অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী বিভাগীয় ওলামা দলের কর্মী সভা সফল করার লক্ষ্যে কাজিপুর উপজেলা ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ২৮ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় ওলামা দলের কর্মী সভা সফল করার লক্ষ্যে কাজিপুর উপজেলা ওলামা দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ০৯ ডিসেম্বর ২০২৪) বেলা ১১ টায় কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা ওলামা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কার সিদ্দিকী ও পরিচালনা করেন, কাজিপুর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মজনু মিয়া।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক মোঃ আব্দুস সালাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের কর্মী সভা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক,সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক।

বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মিজানুর রহমান বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মোঃ নুরনবী হোসাইনী, যুগ্ম আহবায়ক টি এম শরিফ উদ্দিন (জামিল), লতিকুল ইসলাম লেলিন, সদস্য জহুরুল ইসলাম,হাফেজ মোঃ জুয়েল রানা প্রমুখ।

এসময় কাজিপুর উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কাজিপুর উপজেলা ওলামা দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১