শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাণীশংকৈলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় থানা চত্বরে ওসি আরশেদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস। এছাড়াও সভায় পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকরা অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে- মিশে এ উৎসব উদযাপন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের পুর্ণ দায়িত্ব পালন করে থাকেন। আমরা আশা করি এবারও তারা সর্বদা প্রস্তুত থাকবেন। প্রতিটি পূজা মণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গাপূজা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে থাকবে। পূজার সময়কালীন প্রত্যেক মণ্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সভায় ওসি আরশেদুল হক বলেন,আপনাদের যেকোনো সমস্যা বা আশঙ্কার বিষয় দ্রুত থানা পুলিশকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে, থাকবে। পূজার সময় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভির আওতায় থাকবে। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০