শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

রাণীশংকৈলে সহকারি অধ্যাপক ইসমাইল হোসেনের চাকুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফটোকার্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের চাকুরী অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ৪মে ২০২৬ ইং রোজ সোমবার দুপুরে ডিগ্রি কলেজ হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। ডিগ্রি কলেজ অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ,পৌর সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, জামায়াতের যুববিভাগ নেতা মোকাররম হোসেন। এছাড়াও গভর্নিং বডির সদস্য আলাউদ্দিন, সাবেক কাউন্সিলর রুহুল আমীন, বিএনপির সহ-সভাপতি শাহাদাত আলী, পৌর সম্পাদক মহসিন আলী, অনুষ্ঠানে বক্তারা সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, একজন দক্ষ ইংরেজি শিক্ষক হিসেবে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে আলোকিত করেছেন। তাঁর অবসর গ্রহণ শিক্ষা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি ব্রত। ইসমাইল হোসেন তাঁর মেধা ও শ্রম দিয়ে এই কলেজকে সমৃদ্ধ করেছেন। এসময় বিদায়ী শিক্ষক ইসমাইল হোসেন সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে বিদায়ী শিক্ষক ইসমাইল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০