শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি :

​ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ই মার্চ ২০২৬ইং রোজ রবিবার সন্ধ্যায় ১৮ রমজান পৌর শহরের চাঁদনী মার্কেট সংলগ্ন দ্বিতীয় তলা রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ​পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলে রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি (পুরাতন) সফিকুল ইসলাম শিল্পি সহ-সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,যুগ্ম সম্পাদক মাহাবুব আলম,কার্যনির্বাহী সদস্য কুসমত আলী,জাহাঙ্গীর আলম,জাফর,মেহেদী ও খালেদ মাহমুদ সুজন এবং প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগ মুহূর্তে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম। ​এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, ইফতার মাহফিল কেবল একসাথে খাবার গ্রহণ নয়, বরং এটি সহকর্মীদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা ও ঐক্য বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম। রাণীশংকৈল উপজেলার সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে প্রেসক্লাব (পুরাতন) আগামীতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইফতার শেষে উপস্থিত সকলে একসাথে নামাজ আদায় করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০