শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

রানীশংকৈলে পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি,বাড়ছে গ্রাহক হয়রানি,ঘটতে পারে বিদ্যুৎ বিপর্যয়

ফটোকার্ড

পেয়ার আলী, ঠাকুরগাঁও:

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে রানীশংকৈল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এতে গত তিনদিন যাবৎ অফিসে গিয়ে গ্রাহকরা নানা প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন, যে কোন সময় দেখা দিতে পারে বিদ্যুৎ বিপর্যয়।

গত ৭ সেপ্টেম্বর ( রবিবার) সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতিতে থমকে গেছে সেবাদান কার্যক্রম।

তাদের চার দফা দাবি হলো আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বদলি/বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন। ১৭ আগস্ট ২০২৫ থেকে এ পর্যন্ত চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পূর্বের কর্মস্থলে পুনর্বহাল। লাইনক্রুদের নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

১০ সেপ্টেম্বর ( বুধবার) দুপুরে রানীশংকৈল পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে দেখা যায় ডিজিএম ছারা কেউ নেই।

রানীশংকৈল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এনামুল হক জানান– রানীশংকৈলে ৬৬ হাজার গ্রাহক আছে। প্রতি দেড় হাজারে একজন কর্মীর প্রয়োজন হলে মোট ৪৪ জন কর্মী প্রয়োজন, সেখানে আছেন মাত্র ১৯ জন। ৪৪ জন কর্মীর কাজ ১৯ জন করতে গিয়ে ১৬ ঘন্টা কাজ করতে হয়। কাজের ডিউটি ৮ ঘন্টা থাকলেও অতিরিক্ত পরিশ্রমের মুল্য কর্মচারীরা পায় না। অফিসে অন্যান্য কাজকর্ম বন্ধ থাকলেও জরুরি সেবাসহ বিদ্যুৎ বিল নেয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০