শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রানীশংকৈলে সুজুকি মটরস্ শো-রুমের উদ্বোধন

Download Photocard

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘি এলাকায় বিশ্ববিখ্যাত জাপানি মোটরসাইকেল কোম্পানি সুজুকির ১৩০তম শোরুম “ইবাদত মটরস্” এর শুভ উদ্বোধন করা হয়। সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে এএসএম সুপার মার্কেটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। ইবাদত মটরস’র স্বত্বাধিকারী সারোয়ার নূর লিয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সহ-সভাপতি মাহমুদুন্নবী বিশ্বাস পান্না, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, পৌর সাধারণ সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী ও সাবেক পৌর মেয়র মখলেসুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকৌশলী শেফায়েত হোসেন, এরিয়া সেলস ম্যানেজার জুবায়ের আলম, এরিয়া সার্ভিস ম্যানেজার মাহমুদুল হাসানসহ সুজুকির সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তা। তারা বলেন, বিশ্বখ্যাত জাপানি মোটরসাইকেল সুজুকি সবসময় গুণগত মান বজায় রেখে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। পাশাপাশি বিক্রয়োত্তর সেবা ৩ বছর বিনামূল্যে সেবা (ফ্রি সার্ভিস) দেয়ার প্রতিশ্রুতি দেন তারা। পরে শো-রুমের সাফল্য কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০