রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন
সিরাজগঞ্জে সিটি কেয়ার হসপিটালে সুধীজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত
ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র,অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রানীশংকৈলে হাজিরা খাতায় স্বাক্ষর করা হলো না সমাজসেবা কর্মীর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

প্রতিদিনের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত মাহাবুব আলম দুলাল (৩৭) ও খায়রুল ইসলাম নামে ২সহকর্মি (৩০ নভেম্বর) রবিবার মোটরসাইকেল যোগে অফিসে আসছিল। পথিমধ্যে খুটিয়াটুলি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ইউনিয়ন সমাজকর্মী মাহাবুব ঘটনাস্থলেই নিহত হয়। অপরসহকর্মী খায়রুল ইসলাম গুরুত্ব আহত হয়।
নিহত মাহাবুব আলম পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আহত খায়রুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামের পলি উদ্দীনের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়,রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় সমাজসেবা অফিসের দুই সহকর্মী একসাথে একই মোটরসাইকেল যোগে অফিসে আসার পথে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেল কে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় নেকমরদ গামী একটি কাভার্ট ভ্যান (পিকআপ) মাহাবুবের উপর দিয়ে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলম কে মৃত ঘোষণা করে এবং খায়রুল ইসলাম নামে সুপার ভাইজারকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম ও অন্যান্য সহকর্মিরা একনজর দেখার জন্য হাসপাতালে ছুটে আসে এবং অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এসআই কমলেস বলেন,ঘাতক পিকাআপটি আমরা আটক করেছি, তবে মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১