শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ আমাদের জীবনে বয়ে আনে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার অনুপম শিক্ষা। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাই আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি,সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় নিজেদেরকে নিবেদিত করি। আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে,যাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় আপনাদের মাঝে ইউনিয়ন বিএনপির সেবক হওয়ার সুযোগ পেয়েছিলাম। আপনাদের আস্থা ও সহযোগিতায় এই ইউনিয়নের উন্নয়নে আগামী দিনেও আমরা একসাথে কাজ করেতে চাই। অত্র ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তাঘাট বাজার নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস,আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে আগামী দিনেও রামকৃষ্ণপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও বৃহত্তর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি সবসময়ই চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে। পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ,শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের দেশ, জাতি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের সকল মানুষকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় জীবন দান করুন এই প্রার্থনা করি। সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০