শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

রায়গঞ্জে ক্ষতিকারক রং দিয়ে চিপস তৈরী করায় কারখানা মালিকের জরিমানা

ফটোকার্ড

রায়গঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে চিপস খাদ্য পণ্যে ক্ষতিকারক রং, রাসায়নিক হাইড্রোজ ও খোলা লবণ ব্যবহার করায় এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রৌহা ধানগড়া এলাকায় মেসার্স সোনার বাংলা পটেটো চিপস কারখানায় অভিযান চালায় জরিমানা করা হয়।

জেলা  নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথ অভিযান চালায়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, রায়গঞ্জ উপজেলার রৌহা ধানগড়া এলাকায় মেসার্স সোনার বাংলা পটেটো চিপস কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, চিপস খাদ্য পণ্যে ক্ষতিকারক লেভেলবিহীন রং, রাসায়নিক হাইড্রোজ ও খোলা লবণ ব্যবহার ব্যবহার করার অপরাধে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনঅনুমোদিত খাদ্য উপকরণ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপস্থিতিতে জব্দ করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান, টাস্কফোর্সের সদস্য, ক্যাবের সদস্য এবং জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০