শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রায়গঞ্জে পশ্চিম আট ঘড়িয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- ইঞ্জিনিয়ার কামাল হোসেন

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আট ঘড়িয়া গ্রামের ধর্মপ্রাণ মুসুল্লিগণের উপস্থিতিতে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন।

আজ শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় ২ নং সোনা খাড়া ইউনিয়নের জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন  অনুষ্ঠিত হয়। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও  ( সিরাজগঞ্জ ৩,  রায়গঞ্জ,  তাড়াশ, সলঙ্গা)  ধানের শীর্ষ প্রতিকের মনোনায়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার  মোঃ কামাল হোসেন। ভিত্তি স্থাপন করেন। এসময় ইঞ্জিনিয়ার  মোঃ কামাল হোসেন বলেন, মসজিদ হলো মুসলিম উম্মাহর কাছে অত্যান্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ পবিত্র স্থান। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে মসজিদ মূলত আল্লাহর ঘর এবং আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। যার কারণে মসজিদের সঙ্গে মুসলিম উম্মাহর হৃদয় ও আত্মার গভীর সম্পর্ক রয়েছে। সেজন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার কাজে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আনন্দ, গৌরব ও সওয়াবের বিষয়। মসজিদ দ্বীনের কাজ মসজিদের মত পবিত্র একটি জায়গাঁ,শুধু মসজিদ নির্মাণ করলেই হবে না মসজিদকে যেন আমরা রক্ষাবেক্ষণ এবং পাঁচ ওয়াক্ত নামায জামায়াতের সাথে আমরা আদায় করতে পারি। এবং সমাজের প্রতি ভালো কাজ করতে পারি তবেই এই মসজিদ নির্মান সার্থক হবে।  এই মসজিদটির উন্নয়ন কল্পে সকলে মিলেমিশে সবাই আমরা আর্থিক সহযোগিতার মাধ্যমে এই মসজিটি নির্মাণ করা আমাদের জন্য অতি সহজ। আমি আপনাদেরই  এই ইউনিয়নের সন্তান,কর্ম ক্ষেত্রের কারণে অস্ট্রেলিয়াতে থাকি কিন্ত মন আপনাদের কাছে থাকে। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সাথে নিয়ে কাজ করতে হবে। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে আবারো যাত্রা করবে। 

এসময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রেজাউল করিম খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জিন্নাহ সোনাখাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তছির,সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আট ঘড়িয়া গ্রামের প্রবীণ মুরব্বি মোঃ ফজলার রহমান, মোঃ নওশের আলী মন্ডল সহ-  সোনাখাড়া ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা ও গ্রামের জনসাধারণ উপস্থিত ছিলেন। 

সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আট ঘড়িয়া গ্রামের জামে মসজিদের  ভিত্তি প্রস্তর স্থাপনোত্তর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম আট ঘড়িয়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আল আমীন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০