শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ৪ পরিবার কে‘লক ডাউন’ দিয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
এনায়েতপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে ব্রহ্মগাছা  ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কামারখন্দের ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের স্কাউট দলের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু !
সিরাজগঞ্জে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে পরিষদ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে ঈদ-উল- ফিতর উপলক্ষে অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে হাজী আব্দুস সাত্তারের নিজ উদ্যোগে চাউলের বস্তা বিতরণ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অফিস সহকারিসহ নিহত- ২

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 সিরাজগঞ্জ রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। উপজেলার ঢাকা- বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক বাইপাস এলাকায় রবিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, চান্দাইকোনা বহুমুখী  উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫৯) ও অটো রিকশা চালক  সাহেব আলী (৬১)। নিহত ভ্যান চালক বগুড়া জেলার শেরপুর উপজেলার মনছের আলীর ছেলে এবং উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম একই জেলার একই উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের বাসিন্দা

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর আড়াইটাকার দিকে  অটো রিকশা যোগে একটি জানাযা নামাজে যাওয়ার পথে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকার সোসাল ইসলামি ব্যাংক সংলগ্ন বাইপাসে বগুড়াগামী শাহ ফতেহ আলী বাস চাপা দিয়ে চলে গেলে অটো রিকশা চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের মুমুর্ষাবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫ টার দিকে রহিজুল ও সাহেব আলী মারা যান।  গুরুতর আহত মধ্যবয়সী অপর দুইজনের অবস্থা আশংকাজনক। তবে তাদের পরিচয় জানাযায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১