Download Photocard
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ রায়গঞ্জে ‘বিশ্ব শিশু দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে,
বুধবার (২০নভেম্বর-২০২৪ খ্রিঃ) বিকেলে সিডিপি ঘুড়কা কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন এবং সহকারী প্রোগ্রাম ম্যানেজার শাফিক উদ্দিনের সঞ্চালনায়
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,রায়গঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাদপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা শিশু অধিকার সুনিশ্চিত করতে এবং শিশুদের শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক বিস্তারিত আলোচনা করেন।






