শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই-র‌োমনা মাহমুদ

ফটোকার্ড

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ :

লেখাপড়ার পাশাপাশি ভালো মানের প্রশিক্ষিত খেলোয়ার হওয়ার আহবান করেছে সিরাজগঞ্জ-২ সদর কামারখন্দ আসনের সা‌বেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভালোভাবে মোটরসাইকেল প্রশিক্ষণ নিয়ে রাস্তায় বের হওয়ার আহবান করেন অন্যথায় বাবা-মার কোল খালি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমাদের বাড়ির পাশেই যমুনা নদী রয়েছে সেই নদীতে গোসলে করতে যাবে না। নদীতে কিন্তু অনেক ছেলেমেয়ে হয়েছে। এই নদীতে গোসল করতে গিয়ে জুয়েলের ছেলে শহিদ হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন তোমরা সব সময় চার পাশে খেয়াল রাখবে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সর্বদা সজাগ থাকতে হবে। রাসেল ভাইপার সাপ এসে যেমন উত্তাপ ছড়িয়েছিল এর চেয়েও অহংকার সাপ সমাজে যেন উত্তাপ ছড়াতে না পারে এই বিষয়ে যুবসমাজকে সচেতন থাকতে বলেন।

ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি ছাতিয়ানত‌লী যুব সমাজের আয়োজনে ও সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসান দ‌বি‌রের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতিকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের সেখ, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন উর রশীদ খান হাসান, জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ একাব্বর আলী, সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান মনিরসহ ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০