শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

লেখাপড়ার পাশাপাশি নৃত্যশৈলীতে কৃতিত্বের সাক্ষর রাখছেন সাংবাদিক কন্যা কৃষ্টি গুণ

Download Photocard

ছাম্মি আহামেদ আজমীর :
সিরাজগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব হীরক গুণ এর কন্যা কৃষ্টি গুণ পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে নৃত্যশিল্পী হিসেবে সকলের দৃষ্টি কেড়ে নিচ্ছেন। অল্প বয়সেই নাচের প্রতি গভীর ভালোবাসা,নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলার মাধ্যমে তিনি মঞ্চে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রতিযোগিতা ও মঞ্চ পরিবেশনায় অংশ নিয়ে কৃষ্টি গুণ ইতোমধ্যে দর্শক ও শিল্পমহলের প্রশংসা অর্জন করেছেন।সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে তাকে নতুন প্রজন্মের সম্ভাবনাময় নৃত্যশিল্পী হিসেবে দেখা হচ্ছে।

কৃষ্টি গুণের কাছে জানতে চাইলে তিনি বলেন,নাচ আমার ভালোবাসা। পড়াশোনার পাশাপাশি নৃত্যচর্চা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার প্রিয় বাবা,মা,কাকা,কাকিমা,ছোট বোন সহ সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন এবং দর্শকদের সবার ভালোবাসা ও উৎসাহ আমাকে আরও এগিয়ে যেতে সাহস দেয়।

এবিষয়ে কন্যার সাফল্যে আনন্দ প্রকাশ করে হীরক গুণ বলেন,কৃষ্টি গুণ ছোটবেলা থেকেই নাচকে খুব ভালোবাসে। আমরা পরিবার থেকে সবসময় তাকে উৎসাহ দিচ্ছি। আশা করি সে নিজের প্রতিভা দিয়ে সিরাজগঞ্জসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনে আরও আলো ছড়াবে। কৃষ্টি গুণের এই অগ্রযাত্রা তাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিষ্ঠিত করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০