শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ৪ পরিবার কে‘লক ডাউন’ দিয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
এনায়েতপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে ব্রহ্মগাছা  ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কামারখন্দের ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের স্কাউট দলের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু !
সিরাজগঞ্জে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে পরিষদ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে ঈদ-উল- ফিতর উপলক্ষে অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে হাজী আব্দুস সাত্তারের নিজ উদ্যোগে চাউলের বস্তা বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা নূর কায়েম সবুজের কম্বল বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের সভাপতি নূর কায়েম সবুজ এর উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত গরীব অসহায় ও দুঃস্থ  মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রূপ, জেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শামছুল আলম, পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম জোয়াদ্দার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শিপু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আলিম এবং জেলা যুবদলের প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন  ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ডাবলু। এসময়ে  ব্রাইট হাসপাতালের পরিচালক মামুন খান, হালিম, সিয়ামসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শীতার্ত মানুষেরা কম্বল উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১