শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে শহীদ সাহেদ স্মৃতি সংঘ এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) :মাদক ছেড়ে মাঠে চল, ফুটবল ফুটবল ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে এক মনোমুগ্ধকর ও জমকালো এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। আজ বুধবার (২২ অক্টোবর) এ আয়োজনটি রহমতগঞ্জ সুতারকল মাঠে শহীদ সাহেদ স্মৃতি সংঘ ক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহেদ নগর ব্যাপারী পাড়া মসজিদ প্রাঙ্গণ থেকে বনার্ঢ্য শোভাযাত্রা শুরু করে রহমতগঞ্জ সুতারকল মাঠে এসে শেষ হয়। বনার্ঢ্য শোভাযাত্রাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়াবিদ একক সংঘ ক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন,এলাকার যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রাখে, খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ তানভীর মাহমুদ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মিলন, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার নবাগত আহ্বায়ক এস.এম জুয়েল রানা, আশরাফুল ইসলাম টনি সাংগঠনিক সম্পাদক ৬ নং ওয়ার্ড, সবুজ রায়হান বিজয় সহ- সভাপতি জেলা ছাত্রদল, শাহেদ নগর গ্রামের আরও মুরুব্বি ছিলেন হাজী আব্দুস সালাম, রেজা বেপারি, ফয়াজ বেপারি, জিন্নাহ সরকার, আনোয়ার হোসেন, মানিক, নীল মিয়া, হুকুম বেপারী  প্রমুখ।
উল্লেখ্য : খেলায় সবুজ দল বনাম লাল দলের মধ্যে খেলায় গোল শুন্য ড্র অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০