শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৮ জন

ফটোকার্ড

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২১ সালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। সেই মামলার জেরে সোমবার  সকাল থেকে স্থানীয় আব্দুস সালাম, রহমত আলী ও সবুজ হোসেন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।


শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত ব্রাহ্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক দের বলেন  , দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। একইসঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০