শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

শাহজাদপুরে আম দেওয়ার প্রলোভনে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ফটোকার্ড

সেলিম তালুকদারঃ শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সজীব হোসেন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে গ্রাম্য শালিসে ঘটনাটি ধামাচাপা দেয়ার সময় পুলিশ উপস্থিত হলে শালিস পন্ড হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুল তলা গ্রামে। অভিযুক্ত সজীব ওই গ্রামের বাসিন্দা ও মশিপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল হাই এর ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা, প্রায় ৬ দিন পূর্বে ভুক্তভোগী ওই শিশু সহ ৩ জন শিশুকে সজীব আম দেয়ার কথা বলে তাদের বাড়িতে ডেকে নেয়। পরে বাড়িতে গিয়ে শিশুরা বুঝতে পারে সজীবের স্ত্রী ও বাড়ির লোকজন কেউ নেই। পরে কৌশলে তাদের ঘরে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ভুক্তভোগী ওই শিশুকে সে জোড় পূর্বক ধর্ষণ করে।

পরে বিষয়টি অভিভাবকদের জানালে সজীবের পিতা হাফেজ আব্দুল হাই প্রভাবশালী হ‌ওয়ায় গ্রামের প্রধানদের ম্যানেজ করে শিশুটির পরিবারকে চাপ প্রয়োগ করে ধামা চাপা দেয়ার উদ্দেশ্যে শালিসের আয়োজন করে। পূর নির্ধারিত সময় অনুযায়ী আজ রোববার সকালে এলাকার প্রধানদের নেতৃত্বে একটি শালিসের আয়োজন করা হয়।

বিষয়টি শাহজাদপুর থানা পুলিশ অবহিত হয়ে চলমান শালিসে উপস্থিত হলে সেখানে উপস্থিত প্রধানরা ও লোকজন সটকে পড়ে। পরে শাহজাদপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক ও রফিক ভুক্তভোগী ও তার পরিবারের সাথে কথা বলে।

পরে ভুক্তভোগী ৪র্থ শ্রেণীর ছাত্রী, তার ২ সহপাঠী ও পিতা মাতা শাহজাদপুর থানায় উপস্থিত হয়।

ভুক্তভোগী শিশু জানায়, স্কুলে যাওয়া আসার পথে সজীব মাঝে মধ্যেই বিভিন্নভাবে তাদের উত্যক্ত করতো। ঘটনার দিন তার মায়ের কথা বলে আম দেওয়ার জন্য ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কথা যেন কাউকে না জানাই সেজন্য ভয়ভীতিও দেখায়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় শালিসের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। পরে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০