ফটোকার্ড
সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়ার বোর্ডে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় জুয়ার বোর্ড ও বিপুল পরিমাণ জুয়া খেলার উপকরণ পুড়িয়ে দেওয়া হয়েছে।
এবং নগত ৫৫ হাজার ১০ টাকা সহ তিনটি মোটরসাইকেল জব্দ করে থানা পুলিশ।
শনিবার (১১ জুলাই ২০২৬) বিকাল ৪টায় শাহজাদপুর পৌর শহরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন ৩ এর সামনের চরার মাঝে একটি বাড়িতে স্থায়ীভাবে স্থাপন করা এই জুয়ার বোর্ডে অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
বন্যার পানিতে চতুর্দিক ডুবে যাওয়ায় নিরাপদ ভেবে জুয়া খেলছিল ২০/২৫ জন ব্যক্তি। এসময় কিছু বুঝে ওঠার আগেই বাড়িটিকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে শাহজাদপুর থানা পুলিশ। পালানোর বিভিন্ন পয়েন্টেও ওৎ পেতে থাকে পুলিশ সদস্যরা। পরে পুলিশের অভিযান টের পেয়ে জুয়াড়িরা পালাতে শুরু করে। পালানোর সময় জুয়ার বোর্ড মালিক শফিক সহ ১৪ জনকে আটক করে পুলিশ।
এসময় দেখা যায় একটি সামিয়ানা টাঙানো অস্থায়ী ও ২টি ঘরে বিপুল পরিমাণ জুয়া খেলার উপকরণ ও মাদক গ্রহনের সরঞ্জাম। পরে অস্থায়ী সামিয়ানা ভেঙে ফেলা হয়, এছাড়াও জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়। আটকৃকৃতরা হলো- বোর্ড মালিক শফিক (৩৮), বাবু (৩৫), বাদশা মিয়া (৫০), আল মজিদ (৪৮), মোফাজ্জল (৬০), মালেক (৪২), জমের (৪৫), হৃদয় (২২), খোরশেদ আলম (৩০), নুর মোহাম্মদ, সাব্বির ও (৩০), হারেজ আলী
পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন উপস্থিত হয়ে জুয়ার বোর্ড ও উদ্ধারকৃত বিপুল পরিমাণ জুয়ার উপকরণ পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। পরে পুলিশ সদস্যরা সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান বলেন, নিয়মিত মাদক ও জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ দ্বারিয়াপুর দক্ষিণপাড়ার চরার মাঝে অবস্থিত এই জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে বোর্ড মালিক সহ ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, থানা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ জুয়ার বোর্ডে অভিযান চালিয়েছে। অস্থায়ী জুয়ার বোর্ড পুড়িয়ে ফেলা হয়েছে, স্থায়ী স্থাপনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। থানা পুলিশের এধরনের অভিযানে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে।





