ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ- বগুড়া রেলপথ”
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জের আয়োজনে পৌরশহরের এস. এস রোডস্থ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির নিজস্ব ভবনের চতুর্থ তলায় বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনমত গঠন ও করণীয় শীর্ষক এই মতবিনিময় সভা সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জের আহবায়ক এ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, , সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব তারিকুজ্জামান টরিক,
বেসরকারি স্যাটালাইট টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর সিনিয়র রিপোর্টার হীরুকগুণ, নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারে সভাপতি সাংবাদিক দিলীপ গৌর, কালবেলা জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জের এাণও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রতন কুমার বাসফোর, সিপিবি সাধারণ সম্পাদক সদর উপজেলা শেখ সুলতান আহমেদ, এস এসসি ৮৯ ব্যাচের মোঃ সোহরাব, জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় গৌর, নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারে সভাপতি সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট, বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক মো: নুর মুক্তার হোসেন, সদস্য মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ আব্দুল কাদের সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সিরাজগঞ্জ শহর হচ্ছে ঐতিহ্যবাহী একটি রেল পথের শহর। শহরটিতে রেল পথের শত বছরের ঐতিহ্য রয়েছে। বৃটিশ শাসন আমলে রেল পথই ছিল এই জনপদের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম।এক সময় সিরাজগঞ্জ ছিল রেলের শহর। এই শহরে ছিল চারটি রেলওয়ে স্টেশন। বর্তমানে সিরাজগঞ্জ শহরকে রেল শূণ্য করার পায়তারা চলছে। সিরাজগঞ্জ বগুড়া রেলপথ ছিল আমাদের প্রাণের দাবি। সেই দাবি আজ বাস্তবায়ন হচ্ছে। সিরাজগঞ্জ শহরকে বাদ দিয়ে এই রেল পথ নির্মাণ হচ্ছে।
যার মাধ্যমে সিরাজগঞ্জ-বগুড়া নির্মাণাধীন রেলপথকে সিরাজগঞ্জ পৌর শহরের রায়পুর জংশনের সঙ্গে সরাসরি সংযুক্ত করা সহজ হবে। ১৮ জুলাই ২০২৬ বিকেল ৩ টায় পৌর শহরের বাজার স্টেশনে বিরাট জনসভা অনুষ্ঠিত হবে উক্ত জনসভায় সকলকে যোগদানের জন্য আহব্বান জানানো হয়।




