,
সর্বশেষ
অসুস্থ বিএনপি নেতা মারুফকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন
বিভাগীয় ক্যাডেট স্থায়ীকরণ পরীক্ষায় সিরাজগঞ্জ জেলায় প্রথম হওয়ায় মো.শফিকুল ইসলামকে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ
যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা
সিরাজগঞ্জে সম্ভাব্য বন্যায় ঝুকিপূর্ণ ৩১ ইউনিয়ন, ৯৩ মেডিকেল টিম গঠন স্বাস্থ্য বিভাগের
কাজিপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
শাহজাদপুরে জুয়ার বোর্ড পুড়িয়ে দিল পুলিশ, নগদ টাকা ও ৩ মোটরসাইকেল জব্দ
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে কারাদণ্ড সহ অর্থদণ্ড
কামারখন্দে হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষকে হুমকি,গ্রেপ্তার ২
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অসুস্থ বিএনপি নেতা মারুফকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন

ফটোকার্ড


মো. হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জ সদর উপজেলার রাণীগ্রামের বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মারুফের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধী ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলমগীর হোসেন।
রবিবার (১২ জুলাই ২০২৬) সন্ধ্যায় ধানবান্ধী জে.সি. রোডস্থ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারুফকে দেখতে যান তিনি। এ সময় অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন মারুফের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যেকোনো দুর্দিনে বিএনপি সবসময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।
তিনি কিছু সময় মারুফের পাশে অবস্থান করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন। উপস্থিত নেতাকর্মীরা জানান, মারুফ দীর্ঘদিন ধরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির একজন ত্যাগী কর্মী হিসেবে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অসুস্থতার সময় তার খোঁজখবর নিতে আসাকে তারা মানবিক ও সহমর্মিতার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা জাসাসের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, মো. শাহীন আহমেদ, মো. মজনু হোসেন মজনু, সিরাজগঞ্জ পৌরসভার স্টাফ মো. আমিনুল ইসলাম, সদর থানা জাসাসের সদস্য মো. ছফর আলী, মো. নাজমুল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাক্ষাৎ শেষে উপস্থিত সবাই অসুস্থ মারুফের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য ও সাহস ধারণের আহ্বান জানান।

শেয়ার করুনঃ