,
সর্বশেষ
অসুস্থ বিএনপি নেতা মারুফকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন
বিভাগীয় ক্যাডেট স্থায়ীকরণ পরীক্ষায় সিরাজগঞ্জ জেলায় প্রথম হওয়ায় মো.শফিকুল ইসলামকে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ
যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা
সিরাজগঞ্জে সম্ভাব্য বন্যায় ঝুকিপূর্ণ ৩১ ইউনিয়ন, ৯৩ মেডিকেল টিম গঠন স্বাস্থ্য বিভাগের
কাজিপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
শাহজাদপুরে জুয়ার বোর্ড পুড়িয়ে দিল পুলিশ, নগদ টাকা ও ৩ মোটরসাইকেল জব্দ
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে কারাদণ্ড সহ অর্থদণ্ড
কামারখন্দে হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষকে হুমকি,গ্রেপ্তার ২
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে কারাদণ্ড সহ অর্থদণ্ড

ফটোকার্ড

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জন কে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শনিরার ১১ জুলাই সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে করে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে মো: মুত্তালিব হোসেন (৪০), কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/= টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এই অভিযান টি পরিচালনা করেন, ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম এর নেতৃত্বে দক্ষ একটি পুলিশ টীম এই অভিযানের সহযোগীতা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
তিনি ছুটিতে থেকে এসেই মাদক সহ সকল অপরাধ, অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার লক্ষে কাজ করে যাচ্ছেন। তার এ ধরনের কর্মকান্ড জনসাধারণের কাছে অনেক প্রশংসা পাচ্ছেন।

শেয়ার করুনঃ