মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

শাহজাদপুরে দিনের আলোয় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি,২০ লাখ টাকার‌ স্বর্ণালংকার লুট

সেলিম তালুকদার, (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর সকাল ০৭.১৫ ঘটিকা হইতে ০৭.৪০ ঘটিকার ঐশী জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, এসময় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৪শো ভরি রুপা সহ আনুমানিক ২২ লাখ টাকার গহনা নিয়ে গেছে চোরেরা। চুরি শেষে দোকানে নতুন তালা লাগিয়ে চলে যায় চোরেরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের মণিরামপুর বাজার স্বর্ণপট্টীতে। এই ঘটনায় স্বর্ণপট্টীর স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ‌ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে সিসিটিভি পর্যালোচনা করে দেখা যায়, সকাল সাড়ে ৭টায় দোকানের তালা ভেঙে একজন ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পড়ে ভেতরে প্রবেশ করে। পরে শোকেস ও ড্রয়ার থেকে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা নিয়ে চলে যায়। এসময় দোকানের লকার অক্ষত ছিল। দুপুরে শাহজাদপুর সরকারি কলেজের শৌচাগারের ঝুড়িতে দোকানের মূল তাল খুঁজে পায় স্থানীয়রা।

এই বিষয়ে দোকান মালিক রিংকু কুমার পাল বলেন, সকালে ভাগিনা দোকান খুলতে এসে নতুন তালা লাগানো দেখতে পেয়ে আমাকে খবর দেয়, দ্রুত দোকানে এসে দুইটি নতুন তালা লাগানো দেখতে পাই। পরে বণিক সমিতির নেতৃবৃন্দকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। এই ঘটনায় ১৫ ভরি সোনার গহনা ও ৪শো ভরি রুপার গহনাসহ মোট আনুমানিক ২২ লাখ টাকার অলঙ্কার চুরি করেছে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, স্বর্ণপট্টীর ঐশী জুয়েলার্সে চুরি হয়েছে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং তদন্ত চলছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১