শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে প্রফেসর ড. এম.এ মুহিতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন

Download Photocard


সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের
শাহজাদপুরে প্রফেসর ড. এম.এ মুহিতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে।

আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫খ্রী:) দুপুরের দিকে উপজেলা’র জামিরতা ডিগ্রী কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাবেক প্রধান উপদেষ্টা, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক, শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটি’র আহবায়ক প্রফেসর ড. এম.এ মুহিতের উদ্যোগে এবং শাহজাদপুর চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়।

এ বিনামূল্যের চিকিৎসা সেবার মধ্যে ছিল আউটডোরে এক হাজার রোগী, চার শতাধিক রোগীর ছানি অপারেশন, ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ ও তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম এ মুহিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার এম এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েল প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০