শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

Download Photocard

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সরকারী আইনগত সহায়তা কার্যক্রমের জনসচেতনতামূলক প্রচার ও প্রসারের লক্ষে প্রতি বছরের ন্যায় এবার‌ও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালত লিগাল এইড বিশেষ কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উৎযাপিত হয়েছে।

আজ মঙ্গলবারয়(২৮শে এপ্রিল ২০২৬) সকাল সাড়ে দশটায় বেলুন ও পায়রা অবমুক্ত করে দিবসটি উদ্বোধন করেন শাহজাদপুর চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোসলেম উদ্দীন, সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। তারপর শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চক্ষু হাসপাতালের সামনে দিয়ে কাঁচা বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাচারী বাড়ির সামনে দিয়ে আদালত চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী ভবন কক্ষে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোসলেম উদ্দীন এর সভাপতিত্বে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য সরকার বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর ২৮ এ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়ে আসছে। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব ও সিনিয়র সিভিল জজ জনাব মোঃ শানু আকন্দ। তিনি তার বক্তব্যে দিবসটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন। এছাড়া বক্তব্য রাখেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম, বক্তব্য রাখেন শাহজাদপুর চৌকি আদালত আইনজীবী সমিতির আহবায়ক জনাব মোঃ আফতাব উদ্দিন, অতিরিক্ত পিপি জনাব কে এম রায়হান উদ্দিন, সহকারী পিপি জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আইনজীবী একেএম মতিয়ার রহমান, আইনজীবী আনোয়ার হোসেন, সহকারী পিপি ফরিদা আক্তার জাহান ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবী আব্দুল মালেক সরকার।

আলোচনা সভায় শাহজাদপুরের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আদালতের কর্মকর্তা ও কর্মচারী, আদালত সংশ্লষ্টি ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী বিভিন্ন দপ্তর থেকে আগত প্রধান ব্যক্তিবর্গ, মানবাধিকার সংগঠন, শাহজাদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০