,
সর্বশেষ
সিরাজগঞ্জে বিএনপি নেতা নুর কায়েম সবুজের ৫৮তম জন্মদিন উদযাপন
মহাদেবপুরের প্রথিতযশা গণিত শিক্ষক ‘বড় বিএসসি স্যার’ মোখলেছুর রহমানের ইন্তেকাল
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড ও কারাদণ্ড
পঞ্চগড়ে অমর খানা ইউনিয়নে অসহায় পরিবারের পাশে বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান
জামালপুরে মাদকের বিরুদ্ধে মুসলিমাবাদে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
টাঙ্গাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় জরিমানা
সিরাজগঞ্জের খলিফাপাড়ায় ব্রাজিল ভক্তদের উৎসব,জয়ের প্রত্যাশায় প্রীতিভোজ
তাড়াশে ১০ অসহায় পরিবারের মাঝে অটোরিকশা উপহার দিলেন এমপি আয়নুল হক
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের নমিনীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

শাহজাদপুরে মাতলামির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত,এমপিও স্থগিত

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে মদ্যপান করে নিজ কক্ষে মাতলামি করার অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং এমপিও স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ভাইরালের পর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অধিদপ্তরের চিঠিতে বলা হয়, প্রধান শিক্ষক রুহুল আমিনের আপত্তিকর, অনৈতিক ও আইন বহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন করেছে। একইসাথে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। যা স্বীকৃত পাওয়া বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল।

ওই বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক রুহুল আমিনকে তাৎক্ষণিক সমায়িক বরখাস্ত ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমপিও স্থগিত করার জন্য অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

একই কারণে প্রধান শিক্ষক রুহুল আমিনকে আলাদা চিঠিতে সাময়িক বরখাস্ত করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত বিদ্যালয়ের সভাপতি সাবরিনা শারমিন।

শনিবার বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক এ পদক্ষেপ নেওয়া হয়।

এ অবস্থায় ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুনঃ