ফটোকার্ড
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক এলাকায় মাদকসেবনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন কে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার ৫ জুলাই রাত ৮টার দিকে মল্লিকচক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে মাদকসেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়।
অভিযুক্ত দুইজন-
মোঃ শিহাব উদ্দিন(২৩), পিতা- আঃ লতিফ, সাং- মল্লিকচক ও
মোঃ নাছিম উদ্দিন(২৭) পিতা- মোঃ আফজাল সরকার,সাং- মল্লিকচক, ভাঙ্গুড়া, পাবনা।
উভয়কেই ৫০০/= টাকা অর্থদন্ড ও ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে এই মোবাইল কোর্টের মাধ্যমে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এই সময়ে ভাঙ্গুড়া থানার পুলিশ টিম ঘটনাস্থলে তাকে সহযোগীতা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদক মুক্ত সমাজ গড়তে মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”




